১১ মে ২০২৬

ধর্মপাশায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ধর্মপাশায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়নে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়। সোমবার দুপুরে সেলবরষ ইউনিয়নের গাবী বটতলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা এএসপি (সার্কেল) আলী ফরিদ। সভাপতিত্ব করেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ এলামুল হক। বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড সদস্য আব্দুর রফউ উজ্জ্বল সহ এলাকার সর্বস্তের জনগন। এলাকায় মদ জুয়া প্রতিরোদ করতে এলাকার জনগনকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সার্কেল অফিসার আলী ফরিদ। তিনি আরও বলেন, মদ, জুয়া, চোরাকারবারী, মাদক বিক্রয়তা, বাল্য বিবাহ সহ যে কোন অসামাজিক কাজ হলেই আমাদের জানাবেন। জনগণ সর্তক থাকলে এলাকায় কোন অসামাজিক কাজ হতে পারে না। আইন শৃঙ্খলা বিষয়ে যে কোন তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আছি আপনাদের পাশে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংদের বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এলাকার বিভিন্ন সমস্যা হলে ধর্মপাশা থানা পুলিশকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে সঙ্গীয় ফোর্স সহ এসে হাজির হয়ে অপরাধীকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। তিনি জ্বালাও পোড়াও থেকে সবাইকে সর্তক করেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি