৯ মে ২০২৬

ধর্মপাশা ভূমি মেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ধর্মপাশা ভূমি মেলা অনুষ্ঠিত
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভূমি মেলা-২৫ উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশায় ভূমি মেলা অনুষ্টিত হয়। আয়োজনে- উপজেলা ভূমি অফিস, সহযোগিতায় ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস হতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও (ভারপ্রাপ্ত) ভুমি সহকারী জনি রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবিধ সরকার, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক মো: আব্দুল হক, ২য় যুগ্ন এসএম রহমত, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, উপজেলা যু্দলের সভাপতি শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী মড়ল প্রমুখ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি