৭ মে ২০২৬

ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এনসিপির মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পিএম
ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এনসিপির মানববন্ধন


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান নদীসহ জেলার সকল নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধোপাজান নদীসহ জেলার সকল নদী থেকে অবৈধ বালু লুট বন্ধ, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, সদর হাসপাতালের অপব্যবস্থাপনা বন্ধ এবং সাধারণ শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
এনসিপি নেতা মেহেদী হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ নাসিম, সদস্য শাহিনুর রহমান, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক সাইমন, সদস্য সচিব রেজানুল হক নেহালসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ধোপাজান নদী থেকে সনাতন পদ্ধতিতে শ্রমিকদের মাধ্যমে বালু উত্তোলনের পরিবর্তে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র মাধ্যমে যান্ত্রিকভাবে রাতের আঁধারে অবৈধভাবে বালু লুট করা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।

তাঁরা আরও বলেন, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত না করায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। পাশাপাশি সদর হাসপাতালে অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সাধারণ শ্রমিকরাও মানববন্ধনে উপস্থিত থেকে দাবি সমর্থন করেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি