৬ মে ২০২৬

ধোঁয়া কাটিয়ে স্পষ্ট হচ্ছে কড়াইল বস্তির ক্ষত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
ধোঁয়া কাটিয়ে স্পষ্ট হচ্ছে কড়াইল বস্তির ক্ষত

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তিতে গতকালের ভয়াবহ আগুনে প্রায় ১ হাজার ৫০০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কড়াইলের ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে বস্তির ক্ষতচিহ্ন।
সারা রাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া লোকজন সকালে কড়াইলে ফিরে আসেন। কিন্তু এসে দেখেন, তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেক পরিবারকে।
আজ সকালে খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের। নিজেদের ঘরের ধ্বংসস্তূপ থেকে কেউ কেউ অবশিষ্ট মালপত্র সরানোর চেষ্টা করেছেন।
বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা জানান, ভয়াবহ আগুন প্রায় সবকিছু শেষ করে দিয়েছে। তাই সামনে কীভাবে দিন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় কড়াইলে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের কারণ এখনো অজানা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বস্তির ঘিঞ্জি এলাকা এবং পানির সমস্যা থাকায় আগুন নেভানোতে বেশ বেগ পেতে হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি