৪ মে ২০২৬

ধানক্ষেতে হাঁস খাওয়ানো যাবে না, জানালেন জুনায়েদ আল হাবিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ এএম
ধানক্ষেতে হাঁস খাওয়ানো যাবে না, জানালেন জুনায়েদ আল হাবিব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, আমার মার্কা খেজুর গাছ। নির্বাচনে পাশ করবে গাব গাছ। দুই-চারটা হাঁস যদি এক বাড়িতে থাকে তাহলে কানিখানেক জমি দিনেই কিন্তু এমনই শেষ। হাঁস-রে কিন্তু কোনোভাবেই ধান খেতে দেওয়া যাবে না। 

তিনি বলেন, তারেক রহমান সাহেব বলে গেছেন- ধানের শীষের পক্ষ নিন, খেজুর গাছে ভোট দিন। গত ২২ জানুয়ারি কুট্টাপাড়া খেলার মাঠে পকেট থেকে কাগজ বের করে তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। সুতরাং যদি উন্নয়ন চান তবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আজকে আমি আপনাদের কাছে আসছি ভোট নিতে। কিন্তু ১২ তারিখের পর আমি আপনাদের দিতে আসব। এখানকার এক নম্বর দল হচ্ছে বিএনপি। আমি বিএনপির ভাইদের বলব, আমার প্রত্যেক ঘরে-ঘরে, বাড়ি-বাড়ি যাওয়া দরকার ছিল। মা-বোনদের সালাম পৌঁছানো দরকার ছিল। আমি কিন্তু সালাম পৌঁছাতে পারিনি। আমি তাদের কাছে গিয়ে দেখা দিতে পারিনি। সালামটা আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা প্রত্যেক বাড়ি আমার সালামটা পৌঁছে দিবেন। সকলকে ভোটে এনে হাজির করবেন। তারেক রহমান বলে গেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার ফজর নামাজ ভোট কেন্দ্রে গিয়ে পড়বেন। 

গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যদি আল্লাহ পাক নির্বাচিত করেন। আমার মাটির নিচের গ্যাসের সুবিধার জন্য কাজ করব। আমার এলাকার গ্যাস দিয়ে যদি ইটের ভাটা চলতে পারে। মিল ইন্ডাস্ট্রি চলতে পারে। এই মাটির নিচ থেকে গ্যাস উঠবে আর মা-বোনরা পাকসাক করার জন্য গ্যাস পাবে না, তা হতে পারে না। এই বিষয়টা দেখব ইনশাআল্লাহ্। তিনি জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমার আসন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ)। আমি এই এলাকা থেকে একজন বিএনপির সংসদ সদস্য প্রার্থী, এই এলাকা থেকে এমপি হব। আমি জোট করছি বিএনপির সঙ্গে, এখন এদেশের সব থেকে বড় দল হলো বিএনপি। সেই দলের জেলা সভাপতি হলেন শ্যামল। তাকে অতিথি হিসেবে আমার এখানে নিয়ে আসছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি এখান থেকে এমপি প্রার্থী না হইয়া, পাবনা মেন্টাল হাসপাতালে থাকার দরকার ছিল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি