৪ মে ২০২৬

‘ধামাকা’ নিয়ে আসছেন ফারুকী-নওয়াজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘ধামাকা’ নিয়ে আসছেন ফারুকী-নওয়াজ

বিনোদন ডেস্ক: বলিউডে নিজের অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন। এবার বলিউডের পর মন জয় করতে বাংলাদেশে আসছেন বলিউডের গুণী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ শিরোনামের সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার মূল চরিত্রের পাশাপাশি খলনায়ক, পুলিশ অফিসার এবং সমাজের বিভিন্ন রসালো ও রহস্যময় চরিত্রে অভিনয় করে সিনেমা নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ ও চোখের মণি হয়ে উঠেছেন নওয়াজ। এবার সেই ধারাবাহিকতায় মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করবেন তিনি।

এদিকে ‘নো ল্যান্ডস ম্যান’ ফারুকী ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর দু’জনেরই প্রথম ইংরেজি ভাষার ছবি হতে চলেছে। এছাড়া এ ছবিতে বাংলাদেশের একজন অভিনয়শিল্পীও অভিনয় করবেন। তবে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

এছাড়া, চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে নিউ ইয়র্কে। বাকি ৩০ ভাগ শুটিং হবে বাংলাদেশ, ভারত এবং অস্ট্রেলিয়াতে। ছবিতে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে থাকছেন নওয়াজউদ্দিন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ম্যাজিক ইফ ফিল্মস’।

‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ভ্যারাইটিকে অভিনেতা নওয়াজউদ্দিন বলেন, এই সিনেমার চিত্রনাট্য আমি প্রথম যখন পড়ি তখন থেকে আমার ভাল লেগেছে। এতে যেমন আছে হিউমার, ঠিক তেমনেই রয়েছে অদ্ভুত এই পৃথিবীকে আবিষ্কারের নানা মুহূর্ত। একজন অভিনেতার সামর্থ্যের বাইরে গিয়েও এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য ভেতর থেকে একটি অন্য তাগিদ অনুভব করছি। আমার মতে, এই ধরণের সিনেমা তৈরি হওয়া সত্যিই প্রয়োজন।

এদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর সবসময়ই ভিন্নধমী সিনেমা নির্মান করে থাকেন। আর তার নির্মিত ছবি সবগুলোই ভালই সাফল্য করেছে। এছাড়া নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনীত সিনেমা বক্স অফিসে ভালই সাফল্য এনে দেয়। তাই সিনে বোদ্ধাদের ধারণা এই দুই ব্যক্তি একসঙ্গে ছবি মানেই ধামাকা হতে চলেছে।

এছাড়া, নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও এটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি