৫ মে ২০২৬

ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জলের কনসার্ট স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জলের কনসার্ট স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানি ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে কনসার্টটি স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। আজ শুক্রবার রাজধানীর ৩০০ ফিটের ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। এতে অংশ নিতে পাকিস্তানি জাল ব্যান্ড এখন ঢাকায় অবস্থান করছে। কথা ছিল কনসার্টে ব্যান্ডটি তাদের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে। এই কনসার্টে আরও থাকার কথা ছিল অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। অ্যাসেন’র গণমাধ্যম মুখপাত্র শারমিন রহমান বলেন, ‘বৃষ্টির কারণেই এই স্থগিতাদেশ। সবাইকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, দুই-এক দিনের মধ্যেই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আজ যে বৃষ্টি হচ্ছে এবং হবে, সেটির মধ্যে এই আয়োজন করা অসম্ভব। কারণ পুরো আয়োজনটি ওপেন এয়ার। আমরা আশা করছি, সন্ধ্যার সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখটি জানাতে পারবো। কারণ অলরেডি তিন দিন হলো জাল সদস্যরা ঢাকায়। অন্য ব্যান্ডগুলোও এই কনসার্টের জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছেন। ফলে বিলম্ব করার সুযোগ নেই।’ এই মুখপাত্র বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছেন তারা। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। টানা ১৪ বছর পর বাংলাদেশের কনসার্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ সদস্যরা। ব্যান্ডের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন হবে এই কনসার্টের মাধ্যমে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি