৯ মে ২০২৬

ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাস বর্তমানে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার সেকশন পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন। এর আগে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি