ঢাকায় বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য প্রতিষ্ঠার দাবি নিউ ইংল্যান্ড আ. লীগের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ। স্থানীয় সময় গত রবিবার বিজয় দিবসের এক ভার্চুয়াল সভায় নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মিরা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন মৌলবাদের উত্থানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে বাঁধা সৃষ্টিসহ স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা বংগবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দৃষ্টতা দেখানোর জন্য হেফাজতের আড়ালে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত মৌলবাদীদের বিষদাঁত ভেঙে দেয়ার জন্য জোরালো দাবী জানিয়ে সর্বত্র তাদের প্রতিহত করার ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন, যখনই দেশে যাই প্রতিনিয়ত দেশের উন্নয়ন কর্মকান্ড দেখে বিস্মৃত হই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো সমুজ্জ্বল করেছে। দেশের ক্রমাগত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। তারা শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করেন এবং দেশের ও জনগনের নিরবিচ্ছিন্ন কল্যানে তাঁর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
বক্তারা বলেন, নতুন সাংসদ হওয়ার সাথে সাথে মন্ত্রিত্ব পাওয়ায় দীর্ঘদিন মন্ত্রিত্বে থাকার ফলে চট্রগামের একজন মন্ত্রী ব্যক্তি স্বার্থে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক নির্যাতন শুরু করেছে। তারা উক্ত মন্ত্রীর অপকর্ম বন্ধ করারও দাবি জানিয়েছেন।
চলচ্চিত্র পরিচালক ও আওয়ামী লীগ নেতা নুরুল হক বাচ্চুর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সুহাস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ওসমান গণি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাবেক সভাপতি শাহীন খান, নিউ ইংল্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহফুজুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা,বীর মুক্তিযোদ্ধা একেএম,আব্দুল ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ খান আনন্দ, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিশা রহমান,
সংঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মহিতোষ পাল তাপস, মোরশেদা খাতুন, আওয়ামী লীগ নেতা নূর হোসাইন, মোহাম্মদ লোকমান, জাহিদুল ইসলাম আপু, টিপু চৌধুরী, অনুপম দেব, আব্দুল আহাদ, বিএম আজাদ, নজরুল কাদেরী, শহিদুল ইসলাম রনি, বিশ্ব সনাতনী সভার রবিন দাস, সেচ্ছাসেবক লীগ নেতা এমএ জলিল, যুবলীগ নেতা সিরাজুম মুনির, সৈকত খান, মোহাম্মদ শহীদ, সবুজ বড়ুয়া, দীপন বড়ুয়া ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি