৫ মে ২০২৬

ঢাকায় আসছেন রানু মন্ডল !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকায় আসছেন রানু মন্ডল !

বিনোদন ডেস্ক: রানু মন্ডল নাকি গান করতে আসছেন ঢাকায়। বাংলাদেশের এক নামকরা সংগীত পরিচালকের প্রস্তাবে তিনি খুব শিগগিরই আসছেন বলে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত খবরে সূত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে তোরজোড় শুরু করেছেন রানু। সম্প্রতি কলকাতার রুবি মোড়ের কাছে পাসপোর্ট অফিসেও নাকি দেখা মিলেছে তার। তবে এ বিষয় রানু অথবা তার আবিষ্কারক অতীন্দ্র চক্রবর্তী কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, এক সময় রেলস্টেশনে অগণিত মানুষের ভিড়ে রানুর সুমধুর গানের সুর ভেসে বেড়াত। এত সুরেলা কণ্ঠের গান শুনে মানুষ মুগ্ধ হয়ে থমকে দাঁড়াতেন। তার গান ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়। এরপরের ঘটনা সবারই জানা। কলকাতার রেলস্টেশন থেকে তুলে নিয়ে এসে টিভি রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার’ অনুষ্ঠানে রানুকে গান করার সুযোগ করে দেন বলিউডের সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার।

শুধু তাই নয়, রানুকে তিনি গান গাওয়ার সুযোগও করে দিয়েছেন হিন্দি সিনেমাতেও। কলকাতার রেলস্টেশন থেকে বলিউডে পৌঁছে যাওয়া রানু মন্ডলকে চেনেন না এখন এমন মানুষ পাওয়া কষ্টকর। ভারতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে বাংলাদেশেও তিনি বেশ পরিচিত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি