৪ মে ২০২৬

ঢাকায় আসছে ফুটবলের রাজা 'পেলে'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকায় আসছে ফুটবলের রাজা 'পেলে'

ক্রীড়া ডেস্ক: দুই দিনের সফরে আগামী মাসে ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের রাজা খ্যাত জীবন্ত কিংবদন্তী পেলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘চলো খেলি ট্রাস্টে’র আমন্ত্রণে দুই দিনের সফরে বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ানের পা ঢাকায় পড়তে যাচ্ছে।

বৃহস্পতিবার ওই ট্রাস্টের চেয়ারম্যান আশিক রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আশিক রহমান জানান, স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মান জানাতে পেলেকে বাংলাদেশে ডাকা হচ্ছে। আগামী অক্টোবরে তিনি দুই দিনের সফরে ঢাকায় আসবেন। তার সফর উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচের আয়োজনও করা হবে। স্বাধীন বাংলা ফুটবল দল অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস অ্যান্ড ফ্রেন্ডস ওই ম্যাচে অংশ নেবে।

আশিক রহমান বলেন, ‘একজন কমান্ডার, ৩৫ জন ফুটবল যোদ্ধা— ১৯৭১ সালের ১৩ জুন তারাই গড়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। পরাধীন বাংলার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তারা। সেই যোদ্ধাদের সম্মান জানাতে “চলো খেলি ট্রাস্ট” কিংবদন্তী পেলেকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছে।’

এর আগে বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদান ঢাকায় এসেছিলেন। ২০১১ সালে ঢাকায় খেলে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। মাঝে ডিয়াগো ম্যারাডোনা আসার কথা জানালেও পরে আসতে পারেননি। এবার কিংবদন্তী ফুটবলার পেলে আসার খবরটি দেশের ফুটবল সমর্থকদের বাড়তি প্রেরণা দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি