১১ মে ২০২৬

ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন জরুরি: রিজওয়ানা হাসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন জরুরি: রিজওয়ানা হাসান
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (৫ মার্চ) সকালে মিরপুরের বাউনিয়া ও উত্তরার খিদির খাল পরিদর্শনকালে তিনি বলেন, ‘অল্প বৃষ্টিতেই ঢাকার বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়। এ সমস্যা সমাধানে খাল খনন ও পানির প্রবাহ ফিরিয়ে আনা জরুরি।’ উপদেষ্টা জানান, ডিএনসিসির ৬টি খালের খনন কার্যক্রম চলমান। এ বছর আরও ১৩টি খালসহ মোট ১৯টি খাল খনন করা হবে। ভূগর্ভস্থ পানি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, খাল উদ্ধার, পরিষ্কার ও অবৈধ দখল উচ্ছেদ একসঙ্গে চলছে। ভবনগুলোর পয়োবর্জ্য সংযোগ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসিসি ও ডিএসসিসির ১৯টি খালের মধ্যে প্রথম ধাপে ৬টি খাল সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে বাউনিয়া, কড়াইল, রূপনগর, বেগুনবাড়ি (ডিএনসিসি) এবং মান্ডা ও কালুনগর (ডিএসসিসি) রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি