৫ মে ২০২৬

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

বাংলাপ্রেস ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২২৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর মাত্রাতিরিক্ত উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি রেকর্ড করা হয়েছে।
আজ রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়, যেখানে একিউআই স্কোর ২৯১। তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে ধানমন্ডি (২৮১), দক্ষিণ পল্লবী (২৭৫), ইস্টার্ন হাউজিং (২৬২), বেচারাম দেউড়ি (২৩৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (২২০) এবং গোড়ান (২০৬)। এসব এলাকাতেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।    
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি