৫ মে ২০২৬

ঢাকাই চলচ্চিত্রে ক্যাটরিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকাই চলচ্চিত্রে ক্যাটরিনা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্র ‘এডভোকেট সুরাজ’-এ কাজ করবেন হলিউড অভিনেত্রী ক্যাটরিনা গ্রে। তিনি হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ঘোস্ট হাউজ, হার্ড টার্গেট-২, ব্রাইস-৩’র মত জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ‌প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবালের প্রযোজনায় ও কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি.বি. জামানের পরিচালনায় ‘এডভোকেট সুরাজ’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন শামস হাসান কাদির। তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া ও হলিউড অভিনেত্রী ক্যাটরিনা গ্রে।

এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে শামস হাসান কাদির ও পূজা চোপড়া’র নাম ঘোষণা দিলেও এখন পর্যন্ত ক্যাটরিনা গ্রে’র নাম ঘোষণা দেয়নি। এ প্রসঙ্গে এসএইচকে গ্লোবাল এর সি.ই.ও. ইমদাদুল ইসলাম যিকরান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পাশ কাটিয়ে বলেন, আমাদের ‘এডভোকেট সুরাজ’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন আমাদের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি.বি. জামান স্যার, অভিনয় যারা করবেন তাদের ভেতর শামস হাসান কাদির ও পূজা চোপড়া’র নাম আমরা জানিয়েছি এবং এতে কোরিওগ্রাফি করবেন বলিউডের স্বনামধন্য কোরিওগ্রাফার মাস্টার স্বরূপ।

তিনি আরো জানান, এই মুহূর্তে আমরা আমাদের বিদেশি শিল্পী-কলাকুশলীদের ওয়ার্ক পারমিটসহ অন্যান্য প্রসেসিং করছি। সেগুলো কমপ্লিট হলেই শুটিং শুরু করা হবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্র সম্পর্কে জানানো হবে।

উল্লেখ্য, ক্যাটরিনা গ্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক এবং কাহিনীকার। হলিউডের প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান গ্রে ফিল্মসের কর্ণধারও তিনি। আগামী ফেব্রুয়ারিতে অভিনয়ের পাশাপাশি তার প্রযোজনা, পরিচালনায় নির্মিত ভৌতিক চলচ্চিত্র ‘ডেটাইম নাইটমোর’ মুক্তি পাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি