৭ মে ২০২৬

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ৩ বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এ নিয়োগ কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

আদালত স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিটকারী মো. লিয়াকত আলীর পক্ষে আইনজীবী মামনুর রশিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি স্থগিত চেয়ে মো. লিয়াকত আলী হাইকোর্টে রিট করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি