৫ মে ২০২৬

ঢাকা সিটি নির্বাচন পেছানো নিয়ে রিট খারিজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকা সিটি নির্বাচন পেছানো নিয়ে রিট খারিজ

বাংলাপ্রেস ডেস্ক: সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এতে আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আইনজীবী অশোক কুমার ঘোষ গতকাল আদালতে বলেন, আগামী ২৯ জানুয়ারি সরস্বতী পূজা শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হবে। ওই দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভোটের দিন রাখা হয়েছে। এতে ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা হয়ে দাঁড়াবে। কেননা এই উৎসবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করেন। আমরা নির্বাচন কমিশনকে বলে আসছি; যেন নির্বাচনের তারিখ পূজার আগে অথবা পরে নির্ধারণ করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী তৌহিদুল ইসলাম আদালতকে জানান, পূজা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয়ভাবে ওই দিন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ৩০ জানুয়ারি নির্বাচন হলে উৎসবে কোনো বাধা হবে না। ভোট শুধু ঢাকা সিটিতে।

সারা দেশে পূজা পালনে কোনো সমস্যা হবে না। প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টার আগেই পূজা শেষ হয়ে যায়। সুতরাং পূজার জন্য এ ধরনের আদেশ দেওয়া ঠিক হবে না। তা ছাড়া আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা। এর পরই এইচএসসি পরীক্ষা। এভাবে রাষ্ট্রীয় এবং ধর্মীয় অনুষ্ঠান সারা বছরই অনুষ্ঠিত হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি