৬ মে ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

 

বাংলাপ্রেস ডেস্ক:গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।


শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে যায়।


ট্রেনের যাত্রীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। বিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপর গতি কমে যায় এবং ইঞ্জিনে থাকা মবিল ছিটকে যাত্রীদের গায়ে পড়তে থাকে। এ অবস্থায় আতঙ্কিত হয়ে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

 

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে এবং এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠাতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের কারণে আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি