৬ মে ২০২৬

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন শেখ হাসিনা
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আজ শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আগামী ৩ জুন আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। আমাদের সভানেত্রী, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিস উদ্বোধন করবেন। ওই দিন দুুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি