৯ মে ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কি.মি. যানজট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কি.মি. যানজট
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় প্রায় ১৫ কিলোমিটারের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার এ যানজট সৃষ্টি হয়। এতে ঈদ উদ্‌যাপনে বাড়ি ফেরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। হাইওয়ে পুলিশ বলছে, সকালে একটি দুর্ঘটনার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে চালকেরা বলছেন, পুলিশের পর্যাপ্ত তদারকি না থাকায় এ ঘটনা ঘটেছে। সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বলেন, আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাটিয়ারী এলাকায় ঢাকামুখী লেনে একটি ট্রাকে পেছন থেকে দুইটি গাড়ি একের পর এক ধাক্কা দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলি সরিয়ে নেয়। সকাল ১১টার দিকে যান চলাচল আবার শুরু হয়েছে। তবে মহাসড়কের দেখা গেছে, সকাল থেকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভাটিয়ারী পোর্টলিংক, শীতলপুর বিএম কন্টেইনার ডিপো, কুমিরায় কেডিএস ডিপোসহ বেশ কয়েকটি কন্টেইনার ডিপো এলাকায় যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি