৬ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বাংলাপ্রেস ডেস্ক: ভূমিকম্পে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে রোববার (২৩ নভেম্বর) থেকে আগামী ২ সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার থেকে আগামী ২ সপ্তাহ বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কাল বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় আবারও চালু করা হবে।

এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ওই সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ভূমিকম্প পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুয়েটের বিশেষজ্ঞ দলের সমন্বয়ে অবিলম্বে হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন দলে হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাবির বিভিন্ন হল থেকে লাফিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। তাদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সবশেষ শনিবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পের সময়ও আতঙ্কে হল থেকে বের হতে গিয়ে ঢাবির কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি