৯ মে ২০২৬

ঢাকা-বেনাপোল আন্তঃনগর ট্রেন নাভারন স্টপেজের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঢাকা-বেনাপোল আন্তঃনগর ট্রেন নাভারন স্টপেজের দাবিতে মানববন্ধন
রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শার বেনাপোল - ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের সাতক্ষীরা জেলার সংযোগ স্থল, ঝিকরগাছা উপজেলা,চৌগাছা উপজেলা,শার্শা উপজেলার বানিজ্যিক কেন্দ্র নাভারণ রেল স্টেশনে যাত্রী উঠানামা করার বিরতি (স্টপিজ) দেওয়ার দাবীতে নাভারন রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ! এসময় তারা বেনাপোল গামী আন্তঃনগর এক্সপ্রেস থামিয়ে রেলওয়ে ডিজি মহোদয়ের কাছে তাদের দাবি তুলে ধরেন। শনিবার দুপুর দুইটার দিকে নাভারণ রেল স্টেশনে শার্শা উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হাসান জহির এর নেতৃত্বে প্রায় ১ ঘণ্টা ধরে চলে এ মানববন্ধন কর্মসূচি। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া হাজারও মানুষ ব্যানার নিয়ে দুইপাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করে। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, নাভারন রেলস্টেশন অনেক পুরাতন রেল স্টেশন। এখানে ঢাকা বেনাপোল আন্তঃনগর ট্রেন স্টপেজ হওয়া অত্যন্ত জরুরী। ঝিকরগাছা উপজেলা, শার্শা উপজেলা ও চৌগাছা উপজেলার একাংশ মানুষ এই স্টেশন থেকে আসা যাওয়া করে। এই স্টেশনে যদি আন্তঃনগর ট্রেন স্টপেজ হয় তাহলে শত শত মানুষ উপকৃত হবে। ব্যবসায়ী ভাইরা সহজেই তাদের ব্যবসার কাজে ঢাকায় আসা যাওয়া করতে পারবেন। তিনি সরকারের কাছে দাবি করে বলেন, যত দ্রুত সম্ভব ঢাকা বেনাপোল আন্তঃনগর ট্রেন নাভারন স্টেশনে কয়েক মিনিটের জন্য হলেও স্টপেজ দেওয়া এখন তো জরুরী। এসময় ডিজি মহোদয়ের পিএস বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা অনুধাবন করছি কিন্তু এখনি এই কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর নয় তবে পর্যায়ক্রমে সমস্ত স্টপিজে ঢাকা- বেনাপোল ট্রেন যাতে থামতে পারে সে ব্যবস্থা আমরা করব। একথা শুনে এলাকার সাধারণ মানুষ স্লোগানের মাধ্যমে তাদের দাবি জানান,পরে ডিজি মহোদয়ের পিএস স্বারকলিপি প্রদানের মাধ্যমে দাবি তুলে ধরলে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি