৫ মে ২০২৬

ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

বাংলাপ্রেস ডেস্ক: সকাল ৯টা থেকে চলছে ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। ইভিএমে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুব একটা দেখা যায়নি।

এই আসনে প্রধান তিন রাজনৈতিক দল- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ ও জাতীয় পার্টির মীর আব্দুস সবুর প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমানও রয়েছেন ভোটের মাঠে।

দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ভোট নেয়া হচ্ছে। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

গেলো ৬ মে আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি