১১ মে ২০২৬

ডেভিল হান্টে আরও ৫৬৯ জন গ্রেপ্তার, মোট ১২৪৯২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডেভিল হান্টে আরও ৫৬৯ জন গ্রেপ্তার, মোট ১২৪৯২
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৬৬২ জনকে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছেন। গ্রেপ্তারের পাশাপাশি দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, তিনটি রামদা, একটি দা, একটি ছুরি, দুটি লোহার রড ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে এই অভিযানে এখন পর্যন্ত ১২ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী। গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি