৫ মে ২০২৬

দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না শেখ হাসিনা : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না শেখ হাসিনা : কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি প্রসঙ্গে বলেছেন,দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না শেখ হাসিনা।

রোববার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যকার চুক্তির বিষয়ে দেশবাসীকে জানাতে চিঠি দিয়েছে বিএনপি।দলটির দুই যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্বাক্ষরিত চিঠিটি রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে অনেক চুক্তি হয়েছে।তারা কোন চুক্তি সংসদে উত্থাপন করেছে?।ভারতের সঙ্গে যা চুক্তি হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার। চুক্তি কখনও গোপন রাখা যায় না।

আওয়ামী লীগ মানে দেশ বিক্রি করা, বিএনপির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এসবগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়।সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছেন।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াতের মধ্যে ভেতরে ভেতরে সম্পর্ক আগের মতোই রয়ে গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি