দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হাম কমে ৩ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থবছরের এপ্রিল-জুনে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৮৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কারখানার উৎপাদন দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশে, যা এক বছর আগে ছিল ১০ দশমিক ১৬।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে এসব তথ্য জানা গেছে।
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি কমে হয়েছে হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্পখাতের প্রবৃদ্ধি কমে হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ। আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে শিল্পখাতে হয়েছিল ১০ দশমিক ১৬ শতাংশ।
এ ছাড়া গেল অর্থবছরের শেষ প্রান্তিকে সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ছিল ৪ দশমিক ৮২ শতাংশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি