৯ মে ২০২৬

দেশের এমন পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেশের এমন পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
বাংলাপ্রেস ডেস্ক:দেশের বর্তমান পরিরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।   ডা.শফিকুর রহমান বলেন,‘আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তারপর নির্বাচন। বর্তমানে দেশের যে পরিস্থিতি সেখানে কীসের নির্বাচন?’ তিনি আরও বলেন, ‘পাটগ্রাম আমাদের চোখের সামনে। সেখানে কি ঘটছে সকলেই জানেন। এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের আগে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জামায়াতে ইসলামী সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি।’ আজ বিকেল ৩টায় রংপুরে আয়োজিত একটি জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করেন তিনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি