
বাংলাপ্রেস ডেস্ক:করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬০৮ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জন। তাদের মধ্য থেকে মারা গেছেন ১২ হাজার ২৪৮ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]