৮ মে ২০২৬

দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের, যুক্তরাষ্ট্রে স্ট্রোক করে মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের, যুক্তরাষ্ট্রে স্ট্রোক করে মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ব্রেইন স্ট্রোক করে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মো.মামুনুর রশীদ ওরফে মামুন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদিপাড়া গ্রামের সফি উল্যাহর ছেলে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে পেনসিলভেনিয়া শহরে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র প্রবাসী মো.মহসিন ওরফে লাল মিয়া জানান, পেনসিলভেনিয়া যাত্রী নিয়ে যায় মামুনুর। এরপর সেখান থেকে যাত্রী নামিয়ে নিউইয়র্ক ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়ে সে। একপর্যায়ে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে জানতে চাইলে আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খলিলুর রহমান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিন ভাই চার বোনের মধ্যে মামুন সবার বড় ছিল। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার পর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। প্রবাসী যুবকের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে স্বজনেরা। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি