৪ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাত

দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তায় পাকিস্তান নারী দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ পিএম
দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তায় পাকিস্তান নারী দল

বাংলাপ্রেস ডেস্ক:   দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ শেষ করার পর সোমবার রাতে ডারবান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল পাকিস্তান নারী ক্রিকেট দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ করে তৈরি হওয়া অস্থিরতা এবং কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে ফাতিমা সানাদের।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাকিস্তান নারী দলকে ডারবানেই অপেক্ষা করতে হতে পারে, এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্র মতে, আনুষ্ঠানিকভাবে আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত দল যাত্রা করবে না। পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হলে দক্ষিণ আফ্রিকায় তাদের অবস্থান আরও দীর্ঘায়িত হতে পারে।

এই সফরে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। দুই ফরম্যাটেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে শেষ ওয়ানডেতে পাকিস্তান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ডারবানের কিংসমিডে ১১৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি