৬ মে ২০২৬

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলব তা তিনি মিথ্যা বলেছেন। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সেই ব্রিটেন-আমেরিকা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। তিনি বলেন, সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা। তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে। বিএনপি নেতা আরও বলেন এখনও আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে তা জাতি মেনে নেবে না। আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। একটি স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে এদেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারও হুমকিতে এ জাতি মাথা নথ করবে না। কারও দাসত্ব আমরা মেনে নেব না। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শামীমুর রহমান শামীম, মাহবুবুল ইসলাম মাহবুব, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তাফা জামান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের রাকিবুল ইসলাম, নাছির উদ্দিন নাছিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি