৪ মে ২০২৬

দেশে আসছে আরও চারটি তেল ট্যাঙ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:২২ পিএম
দেশে আসছে আরও চারটি তেল ট্যাঙ্কার

এক সপ্তাহের মধ্যেই ট্যাঙ্কারগুলো পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম প্রতিনিধি:   সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে শিউ চি নামের একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর ১০ দিন পর সোমবার (৯ মার্চ) প্রথম ডিজেলবাহী এই ট্যাঙ্কারটি পৌঁছায় বলে বন্দর সূত্রে জানা গেছে।

বর্তমানে ট্যাঙ্কারটি কুতুবদিয়ার কাছে নোঙর করেছে। এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ট্যাঙ্কার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাঙ্কারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ট্যাঙ্কারগুলো পৌঁছানোর কথা রয়েছে। এগুলো বন্দরের জলসীমায় পৌঁছানোর পর পর্যায়ক্রমে ডিজেল খালাস শুরু হবে।

বন্দর সূত্রে জানায়, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা পাঁচটি ট্যাঙ্কার মিলিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল রয়েছে।

শিপিং এজেন্টরা জানিয়েছেন, চারটি ডিজেলবাহী ট্যাঙ্কারের মধ্যে সোমবার রাতে সিঙ্গাপুর থেকে প্রায় ৩০ হাজার টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 

এছাড়া এসপিটি থেমিস নামের ট্যাঙ্কারটি বৃহস্পতিবার ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আরও দুটি ট্যাঙ্কার র‍্যাফেলস সামুরাই ও চাং হাং হং তু বন্দরে আগামী শনিবার বন্দরে পৌঁছাতে পারে। এ দুটি ট্যাংকারে প্রায় ৩০ হাজার টন করে ডিজেল রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৭০ শতাংশই ডিজেল, যার বেশিরভাগই সরাসরি আমদানি করা হয়। দেশে ডিজেলের স্বাভাবিক চাহিদা প্রতিদিন প্রায় ১২ হাজার টন। এই পাঁচটি ট্যাঙ্কারের ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। 

তবে মজুত ধরে রাখতে সরকার রোববার থেকে দৈনিক ডিজেল সরবরাহ কমিয়ে ৯ হাজার টনে নামিয়ে এনেছে। এই হারে সরবরাহ করা হলে ওই পরিমাণ ডিজেল দিয়ে ১৬ দিনের চাহিদা মেটানো যাবে। বর্তমানে যে মজুত রয়েছে তা দিয়ে আরও ১৬–১৭ দিন চাহিদা পূরণ করা সম্ভব। ফলে নতুন চালানসহ মোট সরবরাহ দিয়ে প্রায় এক মাসের ডিজেল চাহিদা মেটানো যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ২৭ হাজার টন ডিজেলবাহী একটি ট্যাঙ্কার পৌঁছেছে। কিন্তু খালাস প্রক্রিয়া শুরু হয়েছে কিনা ট্রাফিক বিভাগ থেকে এখনও জানানো হয়নি। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি