দেশে আর কখনও ইন্টারনেট বন্ধ হবে না: তৈয়্যব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শপথ করে বলেছেন, দেশে আর কখনও ইন্টারনেট বন্ধ হবে না।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশে আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবার ধরণ, প্যাকেজ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, উপকূলীয় বন্যার আশঙ্কায় থাকা এলাকাসহ পিছিয়ে পড়া এলাকাগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ সবার আগে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, গত বছর ১৭ জুলাই সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল। আজ বর্ষপূর্তি উপলক্ষে শপথ করছি, বাংলাদেশে আর কখনও ইন্টারনেট বন্ধ হবে না।
তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেজন্য টেলিযোগাযোগ আইনে সংশোধন আনা হচ্ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি