দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাঁকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। ১৯ জুলাই হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার রাতে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিমানবন্দর থানার মামলায় আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি