৭ মে ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: দেশে ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃ্ত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাড়ি থেকে ডেকে নেয়ার পর লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৭৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে তিনজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১০৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৩ হাজার ৯২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯২ জনের।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি