৯ মে ২০২৬

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ৫ জনের মধ্যে ২ জন পুুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৫৯ জনের মধ্যে পুরুষ ৮৮ ও নারী ৭১ জন। আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ১১ জন। ১৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৫৭০ জন। এর মধ্যে ৫৫ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৭ শতাংশ নারী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি