দীর্ঘ দুই মাস পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে আবারও পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করে খনি কর্তৃপক্ষ।
মধ্যপাড়া পাথর খনি পরিচালক (অর্থ) জাকিরুল ইসলাম সাংবাদিক দের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মধ্যপাড়া খনি থেকে তিন শিফটে প্রতিদিন গড়ে ৫ হাজার মেট্রিকটন পাথর উত্তোলন করে আসছিল জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতিষ্ঠানটি দৈনিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হলেও দীর্ঘদিন খনির পাথর বিক্রিতে ভাটা পড়ায় পাথরের বিশাল মজুদ প্রতিনিয়তই বাড়তে থাকে। একপর্যায়ে চলতি বছর জানুয়ারি মাসের শেষ দিকে অবিক্রিত পাথরের পরিমাণ প্রায় ১০ লাখ টনের পৌঁছে।
এতে উৎপাদিত পাথর রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান পাথর উত্তোলন কাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে পাথর উত্তোলন কাজে কর্মরত সাত শতাধিক শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। দুমাসে বিক্রি কিছুটা বাড়লে খালি হতে শুরু করে খনির কোল ইয়ার্ড।
ফলে পাথর বিক্রিতে গতি ফিরে আসায় সোমবার (৮ এপ্রিল) বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু করা হয়। ২৪ ঘন্টা পরীক্ষামূলক উত্তোলনের পর মঙ্গলবার বিকেলে থেকে আবার পুরোদমে উত্তোলন কাজ শুরু করে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি