১০ মে ২০২৬

দীর্ঘ ১৫ বছর পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দীর্ঘ ১৫ বছর  পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী!
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পপুলার হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বাসের চিকিৎসা সেবায় দীর্ঘ ১৫ বছর পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী। এতে করে ইতি রানী ও সোমরু রায় দম্পতি অত্যান্ত খুশি। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার হাজেরার ডাঙ্গা সাহাপাড়া এলাকার বাসিন্দা ইতি রানী ও সোমারু রায় দম্পতির বিয়ে হয় বিগত ১৫ বছর পূর্বে। সেই থেকে দেশের বিভিন্ন জেলার ডাক্তারী, কবিরাজীসহ ঝাড়ফুক করে সন্তানের মা হতে না পারায় তাদের সংসার ভাঙতে বসেছে প্রায়। শেষে নিকটতম আত্নীয় পরামর্শে ডোমার পপুলার হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বাসের চিকিৎসা সেবা গ্রহন করে তারা। অবশেষে সন্তান গর্ভেধারন করে ইতিরানী। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ বেবী ছেলে ও মেয়ে সন্তানের জন্ম হয়। এতে করে ইতি রানী ও সোমারু রায় দম্পতির আনন্দের যেন শেষ নেই। সৃষ্টিকর্তা এবং ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ বিষয়ে কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বাস বলেন, তাদের চিকিৎসাটি আমার কাছে একটি চ্যলেঞ্জ ছিল, আমি তাতে সফল হতে পেরেছি, মা ও শিশু সকলে সুস্থ্য রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মামুনুর রশিদ বসুনিয়া সজীব জানান, ডোমার পপুলার হসপিটালের শুরু থেকে একাধীক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসার মান উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাবো। সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি