৪ মে ২০২৬

দেবকে প্রকাশ্যে ভালোবাসার কথা বললেন রুক্মিণী!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবকে প্রকাশ্যে ভালোবাসার কথা বললেন রুক্মিণী!

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়ক দেব ও রুক্মিণী মিত্র কি প্রেম করছেন? এ বিষয়টি নিয়ে একটা সময় বেশ জল্পনা ছিল টলি ইন্ডাস্ট্রিতে। কিন্তু দেব বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। তাই এক সময় সাক্ষাতকারে স্বীকার করে নিয়েছিলেন আগেই, রুক্মিণী তার বান্ধবী। তবে রুক্মিণীর দিক থেকে সম্বোধন ছিল ‘বন্ধু’। দেব তার বন্ধু এবং পরিবার। কিন্তু কখনো বয়ফ্রেন্ড বলে স্বীকার করেননি। এবার করলেন। প্রকাশ্যেই বললেন,‘ভালবাসা’র কথা। লোকসভা ভোটের প্রচারে এখন চূড়ান্ত ব্যস্ত দেব। সিনেমার কাজও এখন কিছুটা ব্যাকফুটে। সামনেই মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ‘কিডন্যাপ’। সে ছবিতেও রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে ছবি নয়, ভোটের প্রচারেই এখন মন দিয়েছেন দেব। সময় নেই বান্ধবীর জন্যও! দেবকে মিস করছেন রুক্মিণী।

তার স্পষ্ট আভাস দিলেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার রুক্মিণী টুইট করেন, দেব তুমি খুব ব্যস্ত, কোনো সময় নেই। তাই আমি ভাবলাম, এটাই তোমাকে বলার সেরা সময়, আমি তোমাকে ভালবাসি। রুক্মিণীর এই স্বীকারোক্তিতে আপাতত মজে আছে সোশ্যাল মিডিয়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি