৪ মে ২০২৬

দেবের সঙ্গে বিয়ের বিষয়ে যা বললেন রুক্মিণী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবের সঙ্গে বিয়ের বিষয়ে যা বললেন রুক্মিণী

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব এবং রুক্মিণী মৈত্রের শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও সম্পর্ক রয়েছে। এ তথ্য জানেন ইন্ডাস্ট্রির বেশির ভাগ সদস্যই। কিন্তু সাধারণ-দর্শকের জন্য দিনকয়েক আগেই প্রকাশ্যে দেবের প্রতি ভালবাসা প্রকাশ করেন রুক্মিণী। এবার এই অভিনেত্রী তাদের এনগেজমেন্টও বিয়ের বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি ভারতীয় একটি গনমাধ্যমে সাক্ষাৎকারে দেবের সঙ্গে এনগেজমেন্টের বিষয়ে রুক্মিণী বলেন, আমি একদম জুয়েলারি পরতে পারি না। সরু আংটি, ছোট ইয়ারিং বা স্টাড পরি। আর সোনা একদম পছন্দ নয়। কিন্তু ডায়মন্ড স্টাড বা সলিটেয়ার পরতে ভালবাসি। সেই জন্যই একটা হিরের আংটি কিনেছিলাম। এরপর থেকেই এটা নিয়েই গসিপ শুরু হয়।

তাহলে কবে এনগেজমেন্ট করছেন আপনারা এমন প্রশ্নে এই নায়িকা বলেন, এনগেজমেন্ট করে কি হবে। বিয়েই তো করে নিয়েছি। ‘চ্যাম্প’সিনেমাতেই তো বিয়েটাই করে নিলাম আমরা! ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, রাজ চক্রবর্তীকে দিয়ে প্রপার শুট করিয়ে, আর কী চাই!

এমন জবাবে স্পষ্ট বুঝা যাচ্ছে রুক্মিণী প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন। এরপর দেবের সঙ্গে নাকি লিভ-টুগেদার করছেন এমনটিও শোনা যায়! এমন প্রশ্নের জবারে রুক্মিণীর জবাব এমন, আমরা প্রতিবেশী! দেবের আগের বাড়িতেই ওর অফিস। তিনটে ছবির জন্য বেশির ভাগ সময় ওখানেই থাকতাম। মেকআপ আর্টিস্টদেরও বলতাম, সাউথ সিটিতে চলে এসো। সেখান থেকেই এই গুজব।

এদিকে, দেব-রুক্মিণী অভিনীত রাজ চন্দ পরিচালিত ‘কিডন্যাপ’ ছবিটি মুক্তি পাবে আগামী জুনে। সম্প্রতি জিৎ গাঙ্গুলির সুরে এই ছবির গান ‘আমি তোমাকে ভালবাসি’ সদ্য মুক্তি পেয়েছে, যা দর্শকদের মাঝেও বেশ সাড়া ফেলেছে। আপাতত লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন দেব। তাই সিনেমার প্রচারে একাই কোমর বেঁধে নেমেছেন রুক্মিণী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি