৪ মে ২০২৬

দেবের আগামী সিনেমার খবর ফাঁস, এবার কোন রূপে ফিরছেন অভিনেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ এএম
দেবের আগামী সিনেমার খবর ফাঁস, এবার কোন রূপে ফিরছেন অভিনেতা

বাংলাপ্রেস ডেস্ক:   একের পর এক খবরের শিরোনামে থাকেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব। বড়দিনে জন্মদিন তার। গত কয়েক বছর ধরে এ সময়ে মুক্তি পায় তার সিনেমা। এ বছরও সেই তালিকায় ‘প্রজাপতি ২’ মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে। দিন যতই এগোচ্ছে, সিনেমার প্রচারও জোরদার হচ্ছে। অগ্রিম টিকিট হাউসফুল। এর মধ্যেই গুঞ্জন— ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তির আগেই আগামী ছবির খবর ফাঁস। এবার কোন রূপে ফিরছেন তিনি? নায়িকাই বা কে? 

জানা গেছে, ১৯৯৫ সালে সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি পদ্মশ্রী পাওয়া ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের মা। যার ফলে তার মৃত্যু হয়। এরপরেই করিমুল নিজের বাইককে ‘অ্যাম্বুলেন্স’-এ পরিণত করেন। এলাকার বাসিন্দাদের সেবাকর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন জলপাইগুড়ির করিমুল। প্রত্যন্ত গ্রামের দুস্থ ও অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। জলপাইগুড়ির চা বাগান এলাকার গরিব শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। নিঃস্বার্থ সেবার জন্য ২০১৭ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। এমন বাস্তবধর্মী কাহিনি নিয়েই নির্মাণ করা হবে ‘অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা। 

জানা গেছে, আগস্টে দেব সেই পদ্মশ্রী ‘অ্যাম্বুলেন্স দাদা’ হয়ে বড়পর্দায় ফিরবেন। তার আগামী সিনেমার নায়িকাও নাকি প্রাথমিকভাবে নির্বাচিত। এবারেও নায়ক তার বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন। সব ঠিক থাকলে তার পরের সিনেমার সম্ভাব্য নায়িকা নাকি ছোটপর্দার অঙ্কিতা মল্লিক। যদিও এ বিষয়ে মুখে খোলেননি অভিনেত্রী।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি