১০ মে ২০২৬

দেবীগঞ্জে তাকমিল ফিল হাদিস সম্পন্নকারী নবীন আলেমদের সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেবীগঞ্জে তাকমিল ফিল হাদিস সম্পন্নকারী নবীন আলেমদের সংবর্ধনা
দেবীগঞ্জ,(পঞ্চগড়) প্রতিনিধি: তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) সমাপনকারী নবীন আলেমদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৬ এপ্রিল রবিবার সকালে দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জের আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। দেবীগঞ্জের আহলুস সুন্নাহ ওয়াল জামা য়াহ এর সভাপতি মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন দেবীগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, পঞ্চনীল রহমানিয়া নূরুল উলুম জমিরীয়া আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের পরিচালক শায়খুল হাদীস হাফেজ মাওলানা আবুর হাশেম জমিরী, দেবীগঞ্জের আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাযহারুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতীব হাফেজ মাওলানা মুসলিম উদ্দীন, অনুষ্ঠান শেষে ১৩ জন নবীন আলেমদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার নবীন আলেম ওলামা ও সুধীরা উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি