
দেবীগঞ্জ(পঞ্চগড়), প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলা শিক্ষক- কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন দেবীগঞ্জ উপজেলা শাখার শিক্ষক- কর্মচারী ঐক্যজোট । আজ (১১এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ মহিলা কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব, পঞ্চগড় জেলা বিএনপি, ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, পঞ্চগড় জেলা শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের সভাপতি, তোয়াবুর রহমান,পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি, মোস্তাফিজুর রহমান, পঞ্চগড় জেলা শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সোহাগ, সভাপতিত্ব করেন দেবীগঞ্জ শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম সঞ্চালনায় ছিলেন নূরে আলম প্রধান টুটুল। আরো উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলার শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের সকল শিক্ষক শিক্ষিকাগণ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার যদি নিতি নৈতিকতা ঠিক না থাকে তাহলে আমি আপনাদের কে ওই যায়গায় নিয়ে যেতে পারব না। বিগত ফেসিস্ট সরকার শিক্ষার মান নিচে নামাতে নামাতে একবারে নিচে নামিয়ে ফেলছে। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার কারবার করেছে। যেখানে শিক্ষার বিকাশ না ঘটে শিক্ষার মান থেমে গেছে। আমরাও তো ছাত্র ছিলাম আমাদের কোন শিক্ষক পায়ে হেঠে আসলে আমরা সাইকেল থেকে নেমে যাই। বর্তমানে কোন ছাত্রকে এই সব কথা বললে তারা বিশ্বাস করতে পারে না। আপনারা শিক্ষক তাই ছাত্র ছাত্রীদের আদব,কায়দা,নৈতিকতা শিক্ষা দিবেন তাহলে সমাজ পালটে যাবে।
তিনি আরো বলেন,বিএনপি সরাকার শিক্ষা বান্ধব সারকার আমি যদি সংসদে যেতে পারি তাহলে আপনাদের দাবী গুলো সংসদে উপস্থাপনা করতে পারব।আপনারা শিক্ষক জাতির মেরুদণ্ড আপনারা শিক্ষাকে আরো উন্নত করবেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]