৯ মে ২০২৬

দেবীগঞ্জে শিক্ষার মান গতিশীল করতে অভিভাবক সমাবেশ 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেবীগঞ্জে শিক্ষার মান গতিশীল করতে অভিভাবক সমাবেশ 
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার শিক্ষার পরিবেশ সৃষ্টি, পাঠদান ও শিক্ষার মানের গতিশীল করতে এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। ১ জুন রবিবার সকালে দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সবুজপাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থান মাঠে এ অভিভাবক সমাবেশের আয়োজন করে। মাদরাসার সকল অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশ ছাড়াও অনুষ্ঠানে মাদরাসায় অনুষ্ঠিত প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির আওতাধীন বৃত্তি পরীক্ষায় মাদরাসার ২০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, মাদরাসার উপদেষ্টা আবুল বাশার বসুনিয়া।দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও অত্র মাদ্রাসার উপদেষ্টা আব্দুল গনি বসুনিয়া, মাদরাসার সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজুর। মাদরাসার দুই ক্ষুদে শিক্ষার্থীদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মাসুদুর রহমান,ইকরা মডেল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সাব্বির আহমেদ সোহাগ, অভিভাবক, রাসেল আহমেদ, হামিদুল ইসলাম ।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক ও নয়াদিগন্ত পত্রিকার দেবীগঞ্জ সংবাদদাতা হাফেজ, মাওলানা শেখ ফরিদ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি