দেবীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
শেখ ফরিদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট-২০২১ উদ্বোধন করা হয়েছে। ৩১ মে (সোমবার) আজ দুপুরে দেবীগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দেবীগঞ্জ পৌর একাদশ ও শালডাংগা ইউনিয়ন একাদশ মধ্যকার প্রথম ম্যাচের খেলা শুরুর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সীমিত পরিসরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান এর সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক শাহিনুর রহমান গুডুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক হাসনাত জামান চৌধুরী জজ, দেবীগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক জাকির হোসেন কবির প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি