১১ মে ২০২৬

দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
দেবীগঞ্জ ,(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন অসহায়, দুস্থ লোকজনের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। আজ (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ বিনুচরন রায় বিনয় ও মেডিকেল টীমের সদস্যরা এসব রোগীদের চোখ পরীক্ষা করেন। চক্ষু শিবিরে প্রায় ৩ শতাধিক রোগী তাদের চোখ পরীক্ষা করান। পরীক্ষা শেষে অপারেশন যোগ্য রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। অপারেশন যোগ্য রোগীদেরকে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি খালেদ মাহমুত সৈকতের নেতৃত্বে দেবীগঞ্জ স্কাউটের সদস্যরা সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি