৫ মে ২০২৬

দেবীগঞ্জে ৭ বছর পর আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে ৭ বছর পর আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি : দেবীগঞ্জ উপজেলায় দীর্ঘ সাতবছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে হাসনাৎ জামান চৌধুরী জর্জ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। জানা যায়, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ২ জন প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করেন সাধারণ সম্পাদক পদে।

প্রথমে রেলমন্ত্রী উভয়পদের প্রার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করে একক প্রার্থী নির্বাচনের প্রস্তাব দেন। কিন্তু প্রার্থীরা সমঝোতায় আসতে পারেননি। পরে ভোটাভুটি হয়। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ৪১৬ জন কাউন্সিল ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে গিয়াস উদ্দিন চৌধুরী ২২২ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। আর সাধারণ সম্পাদক পদে হাসনাৎ জামান চৌধুরী জর্জ ২৪৯ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদকে পদে নির্বাচিত হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি