৯ মে ২০২৬

দেবীগঞ্জে ৩৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেবীগঞ্জে ৩৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দেবীগঞ্জ (পঞ্চগড়), প্রতিনিধি: দেবীগঞ্জে ৩৩ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোঃ রবিউল ইসলাম। তিনি উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের উত্তর সরকারপাড়া এলাকার আকালু ইসলামের পুত্র। মাদক ব্যবসার পাশাপাশি তিনি বাস চালাতেন বলে জানা গেছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে সাতটায় টেপ্রিগঞ্জ ইউনিয়নের বটতলী বাস স্ট্যান্ডের কাজলের দোকানের সামনে থেকে ৩৩ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে বটতলি বাজারে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এ সময় এসআই মোঃ নাসিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় এসআই মোঃ নাসিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন। স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাতে ভাউলাগঞ্জ থেকে ঢাকাগামী শাপলা পরিবহনের একটি বাসে ফেনসিডিলের পার্সেল তুলে দেয় রবিউল এবং সে নিজে আহসান পরিবহন নামের আরেকটি বাসে  বগুড়া চলে যায়। শাপলা পরিবহনের হেল্পার বুঝতে পারেন সে হয়তো মাদক পার্সেল দিছে। তাই বটতলী কাউন্টারে ফোন দিয়ে জানিয়ে দেয় যে রবিউল ড্রাইভার একটা পার্সেল দিছে। তার উদ্দেশ্য ছিল বগুড়ায় গিয়ে ফেন্সিডিলের পার্সেল নামিয়ে নিবে। কিন্তু শাপলা পরিবহনের কর্মচারীরা বুঝতে পারেন পার্সেলে মাদক আছে। পরে তারা বটতলী বাজারে সেগুলো নামিয়ে রাখে। রবিউল বগুড়ায় শাপলা পরিবহনে দেওয়া তার ফেন্সিডিল না পেয়ে ফেন্সিডিল নিতে সোমবার সকালে বগুড়া থেকে বটতলী চলে আসে। এমন সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করে। বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আজকেই আদালতে পাঠানো হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি