৯ মে ২০২৬

দেবীগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেবীগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বোতল ( ৯ লিটার) বিদেশি মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (থ্রি হুইলার) জব্দ করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোঃ সুমন ইসলাম। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার আব্দুল কাদেরের পুত্র। সোমবার (১৯ মে) দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী সোনাহারের দিকে যাচ্ছেন। এমন সময় এসআই জামিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ সুমনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানিয়েছে, সে নাসির নামে  একজনের কাছে এসব বিদেশী মদ নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় এসআই জামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আগামীকাল আদালতে পাঠানো হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি