দেবীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেবীগঞ্জ (পঞ্চগড়),প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দেবীগঞ্জ কেজি স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম, সঞ্চলনা করেন পৌর বিএনপির সদস্য আশরাফুল আলম সোহেল সহ উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়কগণ।
জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে একটি বণার্ঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সম্মেলনস্থলে এসে শেষ হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি