৪ মে ২০২৬

দেব নাকি শাকিব—কে বেশি সিরিয়াস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
দেব নাকি শাকিব—কে বেশি সিরিয়াস

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউড অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ফার্স্টলুক এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রকাশ পেয়েছে। কিং খানের লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। আর এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী। অন্যদিকে টালিউডের দেবের বিপরীতে বড়পর্দায় অভিষেকের পর এটা তার দ্বিতীয় সিনেমা। 

আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনেই প্রশ্ন জেগেছে—কিং খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে আছেন? 

ছোটপর্দার এ অভিনেত্রী জনপ্রিয়তার রেশ ধরে এখন বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই বাংলার শীর্ষ দুই নায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী। দেব ও শাকিবের মধ্যে কাজের কোনো পার্থক্য লক্ষ্য করেছেন কিনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দুই তারকাই অত্যন্ত বিনয়ী ও কঠোর পরিশ্রমী।

জ্যোতির্ময়ী বলেন, দেবদা শুটিং সেটে এলে বোঝা যায়। খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। অন্যদিকে শাকিব খান খুব ধীরস্থির এবং শান্ত স্বভাবের। তিনি আরও বলেন, খান একেবারে যে কথা বলেন না, তা এমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি— উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য। তবে দেবের পর শাকিবের মতো বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করেছে বলে জানান জ্যোতির্ময়ী। 

তিনি বলেন, বর্তমানে তিনি অন্য কোনো কাজ নিয়ে ভাবছেন না। বরং পুরো মনোযোগ ‘প্রিন্স’ সিনেমার ওপরই রাখছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি আছে বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স' সিনেমার পুরো দল রয়েছে শ্রীলংকায়। শাকিব খানের বিপরীতে এ সিনেমায় অভিনেত্রী জ্যোতির্ময়ীকে দেখা যাবে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। শাকিব খান, জ্যোতির্ময়ী ছাড়াও এ সিনেমায় আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এ ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি